চারজন করোনা পরীক্ষার সার্টিফিকেটধারী বাংলাদেশি যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জাপানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির সরকার।
এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির সরকার বলছে, এই সময়ে ফিরতি ফ্লাইটের জন্য বিধিনিষেধ থাকবে না।
একইসঙ্গে জাপান সরকার জানিয়েছে, দুদেশের মধ্যে গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে তারা।
শুক্রবার (১৯ জুন) ঢাকার জাপান দূতাবাস দেশটির সরকারের এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।
এতে বলা হয়, ‘আমরা আশা করছি বাংলাদেশ শিগগিরই চলমান সংকট কাটিয়ে উঠবে যাতে দুটি দেশ সম্পর্ক আরও গভীর করতে পারে।’
জাপান বলছে, বাংলাদেশসহ ১১১টি দেশে গত ১৪ দিনের মধ্যে যেসব অ-জাপানি ছিলেন বা সফর করেছেন তাদের বিশেষ
পরিস্থিতি ছাড়া জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বাংলাদেশকে সমর্থন করা অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাপান।