বিশেষ ফ্লাইটে স্পেনে পৌঁছেছেন ২৭৩ বাংলাদেশি

স্পেনে পৌঁছেছেন ২৭৩ জন বাংলাদেশি প্রবাসী।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এসব প্রবাসীরা বাংলাদেশে আটকে পড়েন।

স্পেন-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪১০৯) চড়ে শুক্রবার (১৯ জুন) স্পেন সময় বিকেল সাড়ে ৩টায় তারা
মাদ্রিদ (বারাখাছ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তাদের স্বাগত জানান মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও আগত যাত্রীদের পরিবারের সদস্যরা।

জানা যায়, করোনা মহামারি হিসেবে আকার ধারণের পূর্বে স্পেন থেকে অনেক প্রবাসী বাংলাদেশে গিয়েছিলেন।
স্পেনে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও ফ্লাইটের অভাবে তারা স্পেনে ফিরতে পারছিলেন না। স্পেন-বাংলা প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে
সেখানকার বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশে আটকেপড়া এসব প্রবাসীদের স্পেনে প্রত্যাবর্তনে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ এ ফ্লাইটটির ব্যবস্থা করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.