বাংলাদেশসহ এই অঞ্চলে করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণেই এ দেশগুলো থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান।
এর সঙ্গে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে জাপানে যাওয়া চার যাত্রীর করোনা পজিটিভ হওয়ার কোনো সম্পর্ক ছিল না।
আর ওই যাত্রীরা কীভাবে বা কখন করোনা সংক্রমিত হয়েছেন তাও জানা যায়নি।
ঢাকায় জাপান দূতাবাস শুক্রবার এক বিবৃবিতে এসব তথ্য জানায়।
উল্লেখ্য, ‘করোনার উপসর্গ নেই’—এমন ভুয়া সনদ নিয়ে কয়েকজন বাংলাদেশি জাপানে যাওয়ার পর তাদের করোনা ধরা পড়েছে এবং এর প্রতিক্রিয়ায় জাপান
বাংলাদেশ থেকে ফ্লাইট যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে জাপান দূতাবাস বলেছে, জাপানে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার সঙ্গে করোনা উপসর্গ না থাকাবিষয়ক সনদের যথার্থতার
কোনো সম্পর্ক কখনও ছিল না।
জাপান দূতাবাস তার ব্যাখ্যায় আরো বলেছে, ‘জাপান কর্তৃপক্ষ তার বিমানবন্দরগুলোতে আগতদের যথাযথভাবে কোয়ারেন্টিন কার্যক্রম পরিচালনা করে।
এগুলোর মধ্যে রয়েছে কোনো যাত্রীর করোনার উপসর্গ থাকলে তা স্বেচ্ছায় জানানো,
শরীরের তাপমাত্রা পরীক্ষা করা এবং প্রয়োজনে পিসিআর টেস্ট (১৬ জুন থেকে ১১১টি দেশের যাত্রীদের জন্য বাধ্যতামূলক) করা।’