৩ জুলাই থেকে ফের ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স

করোনা প্রাদুর্ভাবের পর ফের ৩ জুলাই থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্স।
ঢাকা থেকে ফ্লাইট চালু করতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করেছে তুরস্কের এই সংস্থা।
প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা।
টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বলেন, ‘আগামী ৩ জুলাই থেকে আমরা আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছি ।
ঢাকা থেকে তুরস্ক হয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।’

করোনা মহামারির কারণে গত ২১ মার্চ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।
৮৬ দিন পর স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে গত ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতারে (ট্রানজিট) আন্তর্জাতিক
রুটে বিমান চলাচল শুরু হয়।
এক্ষেত্রে প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও কাতার এয়ারওয়েজে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.