স্বাস্থ্যের ডিজি আতঙ্ক ছড়ানোর তত্ত্ব কোথায় পেলেন

‘প্রাণঘাতী করোনা ভাইরাস সহসাই নির্মূল হচ্ছে না, করোনা পরিস্থিতি তিন বছর বা তার চেয়েও বেশি স্থায়ী হবে’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
সরকারি হাসপাতালে ভর্তি না হয়ে সিএমএইচে দুই-তিন সপ্তাহ করোনা চিকিৎসা শেষে ডা. আজাদ দেশে আতঙ্ক ছড়ানোর এই তত্ত্ব কোথায় পেলেন?

তিনি বলেন, একজন চিকিৎসক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জনগণের মধ্যে ভীতি ছড়ানোর অধিকার
আবুল কালাম আজাদের নেই। বরং চিকিৎসক হিসেবে মানুষকে অভয়বাণী শোনানোই তার দায়িত্ব ছিল।

শনিবার (২০ জুন) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ভবিষ্যদ্বাণী দিতে গেলেও এর সঙ্গে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের উল্লেখ থাকতে হয়।
কিন্তু স্বাস্থ্যের ডিজি তা করেননি।
এমন কথাবার্তা কী এই সময়ে ডিজি সাহেবকে মানায়?
করোনা চিকিৎসায় সুচিকিৎসা, মানুষকে সচেতন করা ও প্রকৃত সত্য তুলে ধরার গুরুত্বপূর্ণ কাজটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের।
কিন্তু মহামারির সময় দুনিয়া জুড়ে সবাই যেখানে আজকের পরিস্থিতি আজকেই সামাল দেওয়া নিয়ে ব্যস্ত সেখানে ডিজি আছেন দুই তিন বছরের চিন্তায়!

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.