আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স

করোনা মহামারীর মধ্যেই বিমানে আবারো যাত্রী পরিবহন শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের বিমান্সংস্থা গুলো।
এরমধ্যে যারা দেশ ছাড়ছেন বা দেশে আসছেন তাদের মানতে হচ্ছে ১৪ দিনের হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন।
তবে গেলো প্রায় ৬ মাস বিশ্বব্যাপী লকডাউন আর যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকায় যে আর্থিক ক্ষতি হয়েছে,
তা পুষিয়ে নিতে আরো কয়েক বছর সময় লাগবে বলে মনে করেন বিমানখাত সংশ্লিষ্টরা।

একে একে চালু হতে শুরু করেছে অলস পড়ে থাকা বিভিন্ন বিমান নির্মাতা প্রতিষ্ঠানের যাত্রীবাহী বিমান।
জীবাণুমুক্ত করেই চালু হচ্ছে আন্তর্জাতিক রুটের ফ্লাইট।
বিমানে ভ্রমণের আগে ও পরে মানতে হচ্ছে কড়া নির্দেশনা।
সীমিত আকারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায়।
কোভিড নাইনটিন মহামারির মধ্যেই আকাশে আবারো উড়তে শুরু করেছে বোয়িং এয়ারবাসের যাত্রীবাহী বিমান।

আইএটিএ মহাপরিচালক আলেক্সান্ড্রে দ্যা জুনায়েক বলেন, এখন যদি করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হয়,
বিভিন্ন দেশের সরকারকে লকডাউনের বিকল্প পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবো।
এরইমধ্যে আমাদের অনেক বেশি লোকসান হয়ে গেছে। চলতি বছর লোকসান দাঁড়াতে পারে প্রায় ৪২ হাজার কোটি ডলার।
২০২১ সালে আয় ৫৩ হাজার কোটি ডলারে নিয়ে যেতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.