স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ চান বিএনপির হারুন

চিকিৎসা ব্যবস্থাপনাসহ করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেকের অপসারণ দাবি করেছেন বিএনপির সংসদ সদস‌্য হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ফোন করলে ফোন রিসিভ করেন না।

মেসেজ দিয়ে সাড়া পাওয়া যায় না। ওই অফিসের পিএস, পিএ, পরিচালক কেউই ফোন ধরেন না।

চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর একটি বিকলঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এগুলো পরিবর্তন করেন। স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিন। এদের সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য উপযুক্ত ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের সেখানে বসাতে হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.