ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করতে চায় মালিন্দো এয়ার
১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমানসংস্থাটি
ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করতে চায় মালিন্দো এয়ার।
বেবিচক সূত্র জানিয়েছে, ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে ইতিমধ্যে আবেদন করেছে মালিন্দো এয়ার।
মালয়েশিয়ার মালিন্দো এয়ার চিঠিতে ১ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার ইচ্ছে পোষণ করেছে।
মালিন্দো এয়ার কুয়ালালামপুর হয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি ট্রানজিট যাত্রী বহন করে আসছে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার এ্যারাবিয়া, ফ্লাই দুবাই এবং টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট চালু করতে বেবিচকে চিঠি দিয়েছে।
এর মধ্যে টার্কিশ এয়ারলাইন্সের বিষয়ে সিদ্ধান্ত অনেকটা ফাইনাল। এই উড়োজাহাজ সংস্থাটি ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে।
টার্কিশ এয়ারলাইন্স তুরস্কের ইস্তানবুল হয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বহু দেশে বাংলাদেশি ট্রানজিট যাত্রী বহন করে থাকে।
জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে চার এয়ারলাইন্সের চিঠি পেয়েছি।
তাদের আবেদন বিবেচনা করছি। ওই সব দেশের ট্রাভেল রেস্ট্রিকশনসহ সার্বিক বিষয়ে রিভিউ করে ফ্লাইট চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।