পুঁজি বাজারে শেয়ার ছেড়ে দেড় বিলিয়ন ডলার তুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্স।
তহবিল সংকট ও ঋণ থেকে বাঁচতে কোম্পানিটির এর কোনো বিকল্প নেই।
কোভিডের সময় অন্যান্য এয়ারলাইন্সের মত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় লোকসান গুণতে হচ্ছে এবং ফের এয়ারলাইন্সটির বিমানগুলো
আকাশে উড্ডয়ন করতে চলতি মূলধন সংগ্রহ করতেই বাজারে শেয়ার ছাড়তে হচ্ছে।
আমেরিকান এয়ারলাইন্সের শেয়ার কিনতে ইচ্ছুক বিনিয়োগকারীরা ৩০ দিনের মধ্যে অতিরিক্ত সাধারণ শেয়ার সহ মোট
আড়াই’শ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারবেন।
২০২৪ সালের মধ্যে এয়ারলাইন্সটি ৫’শ মিলিয়ন ঋণ নেবে।
আমেরিকান এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্স গত সপ্তাহে এক বিবৃতিতে জানায় গত এপ্রিল থেকে করোনাভাইরাসের কারণে যাত্রী সংখ্যা ব্যাপক হ্রাস
পাওয়ায় ফ্লাইট পরিচালনায় দৈনন্দিন খরচ ওঠানো অসম্ভব হয়ে পড়ে। এরপর খরচ কমাতে কয়েক দফা লোকবল ছাঁটাইয়ের পরিকল্পনা নেয়া হয়।