ইউরোপে অবৈধ বাংলাদেশিদের উদ্বেগ বেড়েছে

europe20160419143729ইউরোপে বসবাসকারী প্রায় ৮০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ায় ইউরোপে বৈধ কাগজপত্র না থাকা বাংলাদেশিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বৈধ কাগজবিহীন প্রবাসী বাংলাদেশিদের অনেকে অর্থের অভাবে, আবার কেউ সঠিক তথ্যের অভাবে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে সঠিক দিক-নির্দেশনার অভাবে বৈধতা পাওয়ার সুযোগ তারা হাতছাড়া করছেন। তাই বর্তমানে যারা এই অবস্থায় আছেন, তাদের প্রথম করণীয় হচ্ছে আইনজীবী বা যারা বৈধতা পাওয়ার সঠিক আইন-কানুন বা নিয়ামাবলী জানেন তাদের পরামর্শ নেয়া।

অনেক প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউরোপে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল প্রবাসীদের কল্যাণে মিটিং-মিছিল করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন। বাস্তবে এসব সংগঠন বা দলের ফলপ্রসু কোনো কার্যক্রম চোখে পড়ে না।

ইউরোপে বেশিরভাগ দেশে বাংলাদেশিরা যে সহায়তা পেয়ে থাকেন তা মূলত নিকটাত্মীয়, বন্ধুবান্ধবের কাছ থেকেই। অনেক ক্ষেত্রে ইউরোপীয়ানরাও সহায়তা করে থাকেন।

ইতোমধ্যে ইইউ ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী গ্রিস থেকে যে অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।

বিবিসি জানায়, ইউরোপে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি তাদের পুনর্বাসনে সহযোগিতা দেয়ার কথাও জানিয়েছে ইইউ। কিন্তু ক্ষতিগ্রস্তরা কী ধরণের সুযোগ-সুবিধা পাবেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইইউ যদি সত্যিই কোনো সুযোগ-সুবিধা দেয়, প্রবাসীদের দাবী তা যেন সরাসরি ক্ষতিগ্রস্তদের দেয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.