ফ্লাই দুবাইয়ের যাত্রীবাহী ফ্লাইটে পণ্য পরিবহন শুরু

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাই,  চট্টগ্রাম-দুবাই রুটে এবার কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এতদিন বিমান সংস্থাটি যে উড়োজাহাজে যাত্রী পরিবহন করত সেই উড়োজাহাজেই যাত্রীর বদলে বিমানে পণ্য পরিবহন করছে।

প্রাথমিকভাবে আগামী ৩০ জুন পর্যন্ত তিনটি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাই দুবাই। কার্গো বুকিং বাড়লে ফ্লাইট সংখ্যাও বাড়বে।

গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাই দুবাই এর উড়োজাহাজটি দুবাই থেকে রওনা দিয়ে অবতরণ করেছে। এতে বিভিন্ন ধরনের প্রায় ১৮ টন পণ্য রয়েছে। করোনাভাইরাসের কারণে দেশে অঘোষিত লকডাউন শুরুর পর এটিই প্রথম কার্গো ফ্লাইট।

ফ্লাই দুবাই এর চট্টগ্রামের প্রধান মরিয়াম সুলতানা বলেন, আমরা সপ্তাহে সাত দিনই ফ্লাইট পরিচালনার আবেদন করেছিলাম কিন্তু পেয়েছি আপাতত দুটি। মঙ্গলবার বিকালে একেবারে ফুল ফ্লাইট নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রাম পৌঁছেছে। আশা করছি বাকি ফ্লাইটগুলোতে এ রকম ভালো বুকিং পাব।

তিনি বলেন, আমাদের নিয়মিত যাত্রীবাহী উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০ দিয়েই এখন কার্গো পরিবহন করছি। এতে সাধারণত ১৭ থেকে ১৮ টন পণ্য নেওয়া যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.