সিলেট থেকে বিমানসংস্থা নভোএয়ার এর বিশেষ ফ্লাইট

৫৪ জন বাংলাদেশী বংশোদ্ভুত ফরাসী নাগরিক ও স্থায়ী বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে বিমানসংস্থা নভোএয়ার।
বুধবার সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফ্রান্সগামী যাত্রীদের ঢাকায় আনা হয়।

বিশেষ ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকায় অবতরন করে।
পরে অন্য একটি বিমান সংস্থার বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি,
যশোর ৩ টি, সৈয়দপুর ৪ টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.