করোনার মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়লো বাংলাদেশ।
কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার।
মাত্র তিন সপ্তাহের ব্যবধানেই যোগ হলো আরো প্রায় ৮৬ কোটি ডলার।
সংকটকালীন আমদানি ব্যয় ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় রিজার্ভ বৃদ্ধিকে খুবই ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।
রপ্তানি আয়, রেমিটেন্স, বিদেশি ঋণ ও অনুদান থেকে পাওয়া অর্থ থেকে আমদানি ব্যয় মেটানোর পর মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেব করা হয়।
বুধবার যা দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৯ বিলিয়ন ডলারে। টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।