বিমানের চার্টার্ড ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ২৬২ বাংলাদেশি

করোনাভাইরাস পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকেপড়া ২৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে করে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা দেশে আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরফেরত বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এসব প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.