বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে ফিরে গেলেন থাইল্যান্ডের আরও ৮৯ নাগরিক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন আরও ৮৯ জন থাইল্যান্ডের নাগরিক।

বিমানবন্দরে রাষ্ট্রদূত ও দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাইল্যান্ডের নাগরিকদের বিদায় জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা দেড়টার পর ছেড়ে যায় থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর ৮১২৬)।

থাই দূতাবাসের আয়োজনে করোনা পরিস্থিতির মধ্যে এটি চতুর্থ বিশেষ ফ্লাইট। গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো থাই লায়ন এয়ারের বিশেষ ফ্লাইটে ৩৫ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। এরপর ১৪ মে দ্বিতীয় দফায় ১৯৭ ও ২৩ মে তৃতীয় দফায় ১৫৪ জনকে দেশটিতে নিয়ে যাওয়া হয়।

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়তে যাওয়া যাত্রীদের কোভিড-১৯ সনদ প্রদান করছে দূতাবাস। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকাস্থ থাই দূতাবাস থাইল্যান্ডের নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দেশে ফেরত পাঠানোয় সর্বাত্মক সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.