করোনায় পোশাক শ্রমিকদের পাশে দাঁড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন

‘সামাজিক সুরক্ষা কর্মসূচি’র আওতায় বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য প্রণোদনা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
২০২০-২১ অর্থবছরের মধ্যে করোনা বা তার পরবর্তী পরিস্থিতির জন্য আর্থিক সহায়তার উদ্দেশ্যেই ইইউ এই প্রকল্প হাতে চায়।
সম্প্রতি তৈরি পোশাক খাতের কর্মীদের আর্থিক সহায়তা দিতে তহবিল গঠনের বিষয়ে অর্থসচিব আবদুর রউফ তালুকদারকে চিঠি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত রেন্‌সজে তেরিংক।

চিঠিতে বলা হয়েছে, ইইউ-এর রপ্তানিমুখী শিল্প বা করোনায় আক্রান্ত পোশাক শ্রমিকদের তহবিলকে সামাজিক সুরক্ষা সংস্কারের মতো বাজেট
সহায়তা কর্মসূচির আওতায় ৯৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।
জার্মান সরকার আগামী অর্থবছর থেকে এই ধরনের প্রকল্পের জন্য আরও ২০ মিলিয়ন ইউরো দেবে।
এই প্রকল্প রপ্তানিমুখী পোশাক খাতের কর্মী ও তাদের পরিবারের জীবিকা নির্বাহে সরকারের প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে কাজ করবে।

ইইউ রাষ্ট্রদূত আরও বলেছেন, পোশাক শ্রমিকদের চাকরি ও আয় কমে যাওয়াসহ তারা উচ্চঝুঁকিতে আছেন।
এই খাত দ্রুত পুনরুদ্ধার হওয়ারও সম্ভাবনা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.