করোনাভাইরাস পরিস্তিতিতে প্রায় তিন মাস ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস প্রথমবারের মতো বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশি যাত্রীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও ইউরোপগামী মোট ২৫৮ প্রবাসী বাংলাদেশি ছিলেন। বৃহস্পতিবার দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায় ফ্লাইটটি সেখানে অবতরণ করে।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।আগামি ৭ জুলাই পর্যন্ত দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধু দেশটির নাগরিক ও ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস।
উল্লেখ্য, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ২১ জুন থেকে তাদের ফ্লাইট চালানোর অনুমতি দেয়।