আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ালো ভারত

অভ্যন্তরীন ফ্লাইট শুরু হলেও আন্তর্জাতিক ফ্লাইট এখুনি চালু হচ্ছে না বলেই জানিয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।
আগামী ১৫ জুলাই পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকবে বলেই জানিয়ে দিল
ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।

ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র যাত্রী বিমান বন্ধ থাকবে। কার্গো বিমানের চলাচলে কোনও বাধা নেই।
যে বিশেষ বিমানগুলি চলাচল করছে, অর্থাৎ অনুমোদিত বিমানের চলাচলের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছে কেন্দ্র।
এই সংক্রান্ত একটি নির্দেশিকা সব রাজ্য ও বিমান সংস্থাগুলির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে গত মার্চ মাসে বন্ধ হয়ে যায় সব রকমের বিমান পরিষেবা।
প্রায় দু’মাস বন্ধ থাকার পরে গত ২৫ মে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হয়েছে।
কিন্তু আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা এখুনি চালু করা হবে না বলেই জানাল কেন্দ্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.