ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার অল্পের জন্য রক্ষা পেল

শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার অল্পের জন্য রক্ষা পেল। আকাশে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়ায় হরিয়ানার মহাসড়কে জরুরি অবতরণ করে এটি।

হেলিকপ্টারে থাকা চারজন যাত্রী নিরাপদে অবতরণ করায় বেঁচে যান।

পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ক্রুটির কারণে এমনটি ঘটেছে। হেলিকপ্টারে থাকা চারজন নিরাপদে রয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের তৈরি চিতা হেলিকপ্টারটি চারজন নিয়ে হরিয়ানার সোনপাতের নতুন কেএমপি মহাসড়কে ধীর গতিতে অবতরণ করতে সক্ষম হয়।

ল্যান্ডিংয়ের পাশে থাকা একজন ব্যক্তি হেলিকপ্টারটিকে নির্দেশনা দিয়ে নামাতে সহায়তা করেন।

অবতরণের স্থানে বিমান বাহিনীর সদস্যরা পৌঁছে এক ঘণ্টার ব্যবধানে যান্ত্রিক ক্রুটি সমাধান করেন।

ক্রুট মেরামতের পরই হেলিকপ্টারটি সফলভাবে উড্ডয়ন করে।

এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.