বিমানসংস্থা ভার্জিন অস্ট্রেলিয়া কিনে নিল বেইন ক্যাপিটাল

করোনা মহামারীর কারণে বৈশ্বিক ভ্রমণে পতনের জেরে দেউলিয়া হওয়া কোম্পানি ভার্জিন অস্ট্রেলিয়া কিনে নিয়েছে
মার্কিন ইকুইটি গ্রুপ বেইন ক্যাপিটাল। খবর বিবিসি।

মহামারীর আগে থেকেই দীর্ঘমেয়াদি ঋণে ভুগছিল কোম্পানিটি।
তখন ভার্জিন অস্ট্রেলিয়ার ঋণের পরিমাণ ছিল ৫০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার বা ৩১৭ কোটি ডলার।
গত এপ্রিলে দেউলিয়া হওয়ার আগে সরকারি ঋণের আবেদন করেছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম এ উড়োজাহাজ সংস্থা।
কিন্তু অস্ট্রেলিয়া সরকার এতে সাড়া দেয়নি।

স্যার রিচার্ড ব্র্যানসনসহ বেশ কয়েকজন প্রধান শেয়ারহোল্ডারের মালিকানায় রয়েছে ভার্জিন অস্ট্রেলিয়া।
বর্তমানে উড়োজাহাজ সংস্থাটির প্রশাসকের দায়িত্ব পালন করা ডেলয়েট শুক্রবার জানায়, কোম্পানির নতুন মালিকের দায়িত্ব পালন করবে বেইন ক্যাপিটাল।
আগস্টের শেষ নাগাদ চুক্তিটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.