আজ বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন আরো ২৮১ প্রবাসী বাংলাদেশি

করোনাভাইরাস পরিস্তিতিতে বাংলাদেশে এসে আটকে পড়া ২৮১ জন ইতালি প্রবাসী দেশটির রাজধানী রোমের উদ্দেশে রওয়া হয়েছেন।

আজ শনিবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সে দেশে যেতে পারছেন। এর আগে পৃথক দুটি ফ্লাইটে ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি ইতালিতে যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.