বিমানবন্দরে স্ক্রিনিং এড়িয়ে পলাতক বৃদ্ধ বিমানযাত্রী

পালিয়েও শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেলেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। বিদেশ থেকে এসে বিমানবন্দর কর্তৃপক্ষকে ফাঁকি দিয়েই কোয়ারেন্টাইনে
যাওয়ার ভয়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি।
কিন্তু ফের তাঁকে ধরে কোয়ারেন্টাইনে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার কাজাখস্তান থেকে ফেরেন এক সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ, হরজিৎ সিং।
কিন্তু বিদেশ থেকে ফিরলেই তাঁকে পাঠান হবে কোয়ারেন্টাইনে তা জানা ছিল বৃদ্ধেরও।
তবে এতদিন বিদেশে থাকার পর দেশে ফিরেও থাকতে হবে পরিজনেদের ছেড়ে? এই চিন্তাতেই ছেলেমানুষী দুষ্টুবুদ্ধিকে ব্যবহার করলেন সেই বৃদ্ধ।
কোনওরকমে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা চলে গেলেন মেয়ের কাছে।
ভেবে ছিলেন, যাক বাবা কেউ ধরতে পারেনি। কিন্তু না।
বিমানবন্দরে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য যাত্রীদের নাম ধরে ডাকার সময়ই ওই যাত্রীর খোঁজ মেলেনি৷
এরপরেই তাঁকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়৷ শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজের সাহায্যে দিল্লির ইন্দিপুরমে ওই বৃদ্ধের মেয়ের বাড়িতে তাঁর খোঁজ মেলে৷
এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠায় পুলিশ৷
কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই তাঁকে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.