দু’‌বছর লেগে যাবে দেশে বিমান চলাচল স্বাভাবিক হতে: ইন্ডিগো-র সিইও

করোনাভাইরাস পরিস্তিতিতে লকডাউনের জেরে দু’‌বছর লেগে যাবে দেশে বিমান পরিষেবা স্বাভাবিক হতে। উদ্বেগ বাড়িয়ে দিলেন ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও রনজয় দত্ত।

সম্প্রতি ভারতে বিধি নিষেধ মেনে আন্তঃরাজ্য বিমান চালু হলেও আন্তর্জাতিক বিমান চলাচল এখনও বন্ধ। কবে চালু হবে, সেব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কেন্দ্র। মাস দুয়েক বিমান চলাচল বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছে বিমান সংস্থাগুলো।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাত্‍কারে রনজয় দত্ত বলেন, এই মুহূর্তে খরচ কমানোর দিকে ইন্ডিগো বেশি নজর দিচ্ছে। একই সঙ্গে অন্যান্য বিমান সংস্থাও খরচ কমানোর কথাই ভাবছে। এই মুহূর্তে ভাইরাস পরিস্থিতি যে আকার নিয়েছে তাতে মানুষ বিমান পরিষেবা গ্রহণ করার মতো অবস্থায় নেই।

করোনাভাইরাস সংক্রমণের সতর্ক হলেও আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এক্ষেত্রে বিমানযাত্রার জেরে ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেক বেশি। সে ক্ষেত্রে পরিস্থিতি যতদিন না ইতিবাচক হচ্ছে, ততদিন বিমান পরিষেবা স্বাভাবিক হবার সুযোগ নেই।

তবে এই ব্যাপারটি শুধু ভারতের ক্ষেত্রে নয়, গোটা বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য। গোটা বিশ্বে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে স্বাভাবিক রূপে বিমান পরিষেবা শুরু করা অসম্ভব। আর বিমান পরিষেবা শুরু না হলে ব্যবসায় উন্নতি হবার সম্ভাবনা নেই।

সুত্র: আজকাল.in

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.