প্রতিবছর বাংলাদেশ থেকে বহু মানুষ ব্যবসা, চিকিৎসা এবং ভ্রমণের জন্য ভারত যায়। করোনা মহামারি শুরুর পর থেকে ভারত অন্য
দেশগুলোর সাথে তাদের যাতায়াত বন্ধ রেখেছে।
ভারতে বাংলাদেশিরা সচরাচর বেশি যাতায়াত করে, ভারতে ভ্রমণের ক্ষেত্রে এখন কী অবস্থা রয়েছে?
বাংলাদেশের মানুষ ব্যবসা, চিকিৎসা এবং প্রমোদ ভ্রমণের জন্য ভারতে যায়।
কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সবগুলো স্থল বন্দর এখন মানুষ আসা-যাওয়ার জন্য বন্ধ রয়েছে।
এছাড়া ভারতে সব ধরণের আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রয়েছে।
জুলাই মাসের মাঝামাঝি থেকে কিছু দেশের সাথে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ শুরু হতে পারে বলে আভাস দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
ধারণা করা হচ্ছে যাতায়াত একেবারে উন্মুক্ত করা না হলেও কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের বিষয়টি অগ্রাধিকার পেতে পারে।
এখনও পর্যন্ত সরকারি কোন ঘোষণা আসেনি।