করোনাভাইরাসে আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তবে তার মধ্যে কোনো উপসর্গ পাওয়া যায়নি।

সম্প্রতি জাতীয় সংসদে তার করোনা পরীক্ষার পর ফল পজিটিভ আসে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ জানিয়েছেন,
তিনি (জাহিদ ফারুক) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য গেছেন।
সেখানেই তিনি আইসোলেশনে থাকতে পারেন। কয়েকদিন তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.