করোনা মহামারির কারণে বিমানের ফ্লাইট বাতিল হলেও টাকা ফেরত পেতে প্রবাসীদের হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনেক ট্রাভেল এজেন্সি গ্রাহকদের ফোন ধরছে না।
কেউ কেউ অর্থ ফেরত দেওয়ার কোন সময়সীমাও জানাচ্ছে না।
আবার অনেকে অর্থ ফেরতের সময় কোন নীতিমালা না মেনে নিজের মতো করে গ্রাহকদের অর্থ কেটে নিচ্ছে।
এভাবে কিছু কিছু ট্রাভেল এজেন্সির কাছে অভিবাসী বাংলাদেশিরা জিম্মি হয়ে পড়েছেন।
অতীতে ‘নাটাব’ নামে উত্তর আমেরিকার ট্রাভেল এজেন্টদের একটি সংগঠন ছিল।
অসাধু ট্রাভেল এজেন্টদের হাতে কেউ প্রতারিত হলে অনেক সময় সংগঠনটি এগিয়ে আসত।
তৎকালীন নাটাবের সভাপতি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের মালিক নাজমুল হুদা নিজেই গ্রাহকদের লাখ লাখ ডলার
হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেলে সংগঠনটি কার্যত বিলুপ্ত বয়ে যায়।
এখন আর এ সংগঠনের কোন কার্যক্রম চোখে পড়ে না। ফলে ট্রাভেল এজেন্টদের কোন অভিভাবক সংগঠন না থাকায় গ্রাহকেরা
কিছু অসাধু ট্রাভেল এজেন্সির হাতে জিম্মি হয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।