৮ লাখ ভারতীয়কে কুয়েত ছাড়তে হচ্ছে

মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কুয়েতে ভারতীয়দের সংখ্যা কমাতে নতুন বিল পাস করতে যাচ্ছে দেশটির সরকার।
সম্প্রতি কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলি সিদ্ধান্ত নিয়েছে, সেদেশে ভারতীয়দের সংখ্যা যেন মোট জনসংখ্যার ১৫

শতাংশ ছাড়িয়ে না যায়। এই মর্মে একটি বিলেও সম্মতি দিয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি।

নতুন আইন পাশ হলে ৮ লাখ ভারতীয়কে কুয়েত ছাড়তে হবে।

কুয়েতে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ভারতীয় বাস করেন। সেদেশের বাসিন্দা ৪৩ লক্ষ।

তাদের মধ্যে বিদেশি আছেন ৩০ লাখ। বিশ্ব জুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পরেই কুয়েতের প্রশাসন সিদ্ধান্ত

নেয়, বিদেশির সংখ্যা কমানো হবে।

সম্প্রতি কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা অল খালিদ আল সাবা বলেন, দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ এখন বিদেশি। তাদের সংখ্যা কমিয়ে ৩০ শতাংশ করা হবে।’

কুয়েত সরকারের এমন সিদ্ধান্তের ফলে কমপক্ষে ৮ লাখ ভারতীয়কে সেদেশ ছাড়তে হবে। ফলে এটি ভারতের অর্থনীতির জন্যও বড় একটি ধাক্কা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.