বাংলাদেশ থেকে ইতালীতে যাত্রী পরিবহন বন্ধ রেখেছে দুবাই ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। তবে কাতার এয়ারলাইন্সের মতো কত তারিখ পর্যন্ত এই বন্ধ থাকবে তা নিশ্চিত করেনি। যদিও কাতার এয়ারওয়েজ আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই রুটে বাংলাদেশ থেকে কোন যাত্রী পরিবহন করবে না বলে জানিয়ে দিয়েছে।
এমিরেটস এয়ারলাইন্সের একজন কর্মকর্তা এভিয়েশন নিউজকে জানান, তারা ইতাালির নিষেধাজ্ঞার বিষয়টি পর্যবেক্ষন করছেন। এই ,মুহুর্তে তারা বাংলাদেশ থেকে ইতালির যাত্রী পরিবহন বন্ধ রেখেছেন। তবে এই সময়সীমা কতদিন চলবে তা তারা শিগগিরই জানাবেন।
ওই কর্মকর্তা আরো বলেন, বর্তমানে বাঙলাদেশীদের জন্য ইতালিতে টিকিট বিক্রি ও বন্ধ রেখেছে এমিরেটস এয়ারলাইন্স। তিনি বলেন, ইতালি সরকারের কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষন শেষে তারা দ্রুততম সময়ে আবার সিডিউল ঘোষনা করবেন।