চার মাস পর চালু হলো বিমানের ঢাকা আবুধাবী রুটের ফ্লাইট

দারুণ খবর, আবুধাবী থেকে দেশে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশীদের জন্য। চার মাস পর চালু হলো বিমানের ঢাকা আবুধাবী রুটের ফ্লাইট। মংগলবার সন্থ্যা ৭টা ১২ মিনিটে বিমানের প্রথম সিডিউল ফ্লাইট আবুধাবীর উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার বিমানের নিয়মিত ফ্লাইট চালু থাকবে।”

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ভ্রমণকারীদের বিমানের কল সেন্টারের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

ভ্রমণ ভিসাধারীদের কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন বহন করা আবশ্যক বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে, প্রায় দুই মাস স্থগিত থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়। গত ২১ জুন ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল পুনরায় চালু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.