করোনা সংক্রমণ ঠেকাতে আলবেনিয়া, বাংলাদেশ এবং পেরুকে জরুরী চিঠি ইতালির

মধ্য ইতালির তোস্কানা বিভাগের প্রেসিডেন্ট এনরিকো রোসসি কোভিড-১৯ জীবাণুর নতুন সংক্রমণ ঠেকাতে

সর্বোচ্চ সহযোগিতা চেয়ে জরুরি পত্র প্রেরণ করেছেন আলবেনিয়া, বাংলাদেশ ও পেরু দূতাবাসে।

বাংলাদেশ থেকে ইতোমধ্যে হয়ে যাওয়া ‘ভাইরাস আমদানি’ আসলেই ঘুম হারাম করে দিয়েছে লাৎসিও বিভাগের

মতো তোস্কানা বিভাগীয় প্রশাসনেরও।শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘ইল সোলে ভেন্তি কোয়াত্র অরে’ পত্রিকায় আজ

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তোস্কানা বিভাগের প্রেসিডেন্ট এনরিকো রোসসি কোভিড-১৯ জীবাণুর

নতুন সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সহযোগিতা চেয়ে জরুরি পত্র প্রেরণ করেছেন আলবেনিয়া, বাংলাদেশ ও পেরু দূতাবাসে।

পত্রিকাটি প্রতিবেদনে জানায়, ই্তালিতে জরুরি অবস্থা শুরুর পর থেকে করোনা সংক্রমণ সর্বনিম্নে পৌঁছে গেলেও, বিদেশ থেকে ইতালিতে যাওয়া লোকজনের জন্য ফের ভাবিয়ে তুলছে ইতালি সরকারকে।

জাতীয় দৈনিক ‘ইল সোলে ভেন্তি কোয়াত্র অরে’ পত্রিকায় আজ প্রকাশিত খবরটি পড়তে ক্লিক করুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.