মালয়েশিয়া পুলিশকে ঘুষের দায়ে বাংলাদেশি প্রবাসী দোষী সাব্যস্ত

মালয়েশিয়া পুলিশকে ঘুষের দায়ে নুর ইসলাম (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) শাহ আলম দায়রা আদালতে ঘুষের কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
আদালত এ মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নিষিদ্ধ সিগারেট বিক্রির দায়ে দুইজনকে গ্রেফতার করে হুলু সেলাংগার পুলিশ (আইপিডি)।
এ সময় দুই বন্ধুকে মুক্ত করতে একজন পুলিশ অফিসারকে পাঁচ হাজার মালয় রিংগিত (বাংলাদেশি মুদ্রায় এক লাখ) ঘুষ দিলে নুর ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

নুরের বিরুদ্ধে মালয়েশিয়ার ‘দুর্নীতি দমন কমিশন, ২০০৯’ আইনের ৬৯৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছরের কারাদণ্ড বা ঘুষের দ্বিগুণ অর্থাৎ দুই লাখ টাকা জরিমানা হতে পারে।

অভিযুক্ত যাতে মামলাটি আরও ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আগামী ২৪ আগস্টের শুনানিতে একজন দোভাষী রাখতে বলেছেন আদালত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.