অসুস্থ হয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, শুক্রবার সকাল ১১টায় সংসদ সদস্য এমএ লতিফ মহোদয়কে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে গেছে। উনার সহধর্মীনী সঙ্গে ছিলেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সংসদ সদস্য এমএ লতিফের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল বলেন, এমপি মহোদয় সুস্থ আছেন। উনার হার্টের সমস্যা রয়েছে আগে থেকে। নিয়মিত চেকআপ করার জন্য ব্যাংকক গেছেন।