স্বাস্থ্যবিধি না মানলে প্রবাসীদের ভিসা বাতিল করবে মালয়েশিয়া

করোনাভাইরাস সংক্রমণরোধে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি ও স্ট্যান্টার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) না মানলে অভিবাসীকর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দাজায়মি দাউদ এমন হুঁশিয়ারি দেন।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, ২৪ জুলাই থেকে সরকার দেশে ফিরে আসা স্থানীয়দের এবং প্রবেশের অনুমতিপ্রাপ্ত বিদেশিদের জন্য ১৪ দিনের পৃথক কোয়ারেন্টাইন ব্যবস্থা তৈরি করেছে। অভিবাসীদের ক্ষেত্রে তাদের পৃথকীকরণের পুরো ব্যয় নিজেদের বহন করতে হবে।

ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, যদি তারা এটি করতে ব্যর্থ হয়, তবে আমরা তাদের স্বামী বা স্ত্রী এবং বিদেশিদের অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস), পেশাদার ভিজিট পাস (পিএলআইকে), কর্মসংস্থান পাস (প্রবাসীকর্মী) ও মালয়েশিয়া মাই সেকেন্ড হোম পাস (এমএম২এইচ) বাতিল করা হবে।

এই সময়ে সব পক্ষকে অবশ্যই করোনা প্রতিরোধে নির্ধারিত নির্দেশাবলি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম সম্পর্কে সরকারি সংস্থাগুলোর সর্বশেষ ঘোষণা সম্পর্কে সচেতন হতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.