প্রবাসীদের রাজনীতি ও সাংবাদিকতা নিষিদ্ধ করলো সৌদি আরব

সৌদি আরবে বসবাসরত প্রবাসী নাগরিক ও কমিউনিটি সাংবাদিকদের ব্যাপারে কঠোর অবস্থানে সৌদি সরকার। মালয়েশিয়ার পর এবার প্রবাসী বাংলাদেশীদের মতামত প্রকাশে কঠোর হতে যাচ্ছে সৌদি আরব। ইকামায় বণিত কাজের অনুমতি অন্য কোন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত হলে সেটা রাষ্ট্রদ্রোহ আইনে অপরাধ হিসাবে গন্য হবে।

এছাড়া সৌদি তথ্য মন্ত্রনালয়ের অনুমতি ছাড়া যে সব বাংলাদেশী সৌদি আরবে সাংবাদিকতা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে। অপরাধ প্রমানিত হলে জেল জরিমানা ছাড়াও তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে সতক করা হয়েছে। সুত্র জানায় সম্প্রতি দেশটির পররাস্ট্রমন্ত্রনালয়ে ডাকা হয় সেদেশে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে। সেখানে এ বিষয়ে সৌদি সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেয়া হয় রাস্ট্রদূতকে।

পরে সৌদি দূতাবাসের জারি করা এক নোটিশে জানানো হয়, এতদ্বারা সৌদি আরব প্রবাসী সব বাংলাদেশি অভিবাসীদের জানানো যাচ্ছে যে, কতিপয় অভিবাসী বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে।

এরূপ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের কঠোর মনোভাবের বিষয়টি অবহিত করার জন্য গত ২৬ জুলাই ২০২০ তারিখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত তামিম বিন মাজেদ আল দোসারির নেতৃত্বে মিনিস্ট্রি অব ইন্টিরিয়র, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিদলের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানায়। ওই বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে সৌদি আরবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা এ ধরনের অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন যা সম্পূর্ণ বেআইনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.