ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

টুইটের বরাতে সোমবার (১০ আগস্ট) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লেখেন, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি আজ হাসপাতালে যাই,

সেখানে পরীক্ষা করার পর আমার করোনা পজিটিভ আসে।

গত সপ্তাহে যারা তার কাছাকাছি এসেছেন, টুইটে তিনি তাদের স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার এবং করোনা পরীক্ষা করারও অনুরোধ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.