শাহজালালে এক কেজি স্বর্ণসহ যাত্রী আটক

hazratহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬২ গ্রাম স্বর্ণসহ রাজু আকন্দ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ দল। গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংকক থেকে আসা একটি টিজি-৩২১ ফ্লাইটে ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ৬২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫২ লাখ টাকা— জানান তিনি। আটক ব্যক্তিকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.