জামিনে মুক্ত হলেন হংকংয়ের মিডিয়া সম্রাট

চীনের আরোপিত নতুন নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়ার দুই দিন পর জামিনে ছাড়া পেলেন হংকংয়ের মিডিয়া সম্রাট ও জনপ্রিয় সংবাদপত্র অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই।

বুধবার (১২ আগস্ট) সকালে ছাড়া পান লাই। এই সময় তার চারপাশে ছিলেন আইনজীবীরা।
তাকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন সমর্থকরা, তাদের মুখে শ্লোগান ছিল ‘শেষ পর্যন্ত লড়াই করে যান।’

‘বিদেশি শক্তির সঙ্গে মিলিত হওয়ার’ অভিযোগে সোমবার (১০ আগস্ট) গ্রেপ্তার করা হয় বেইজিংয়ের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক।
তার অফিসেও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওইদিন লাইসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে হংকং পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.