নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স।
নিউজিল্যান্ডে নতুন করে চারজনের দেহে করোনা শনাক্ত করা গেছে। খবর বিবিসির।
এদিকে নতুন করে সংক্রমণ ধরা পড়ার পরই দেশটিতে আবারও লকডাউন জারি করা হয়েছে।
এরপরেই পার্লামেন্টে বিরোধী দলের নেতা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানান।
গত মঙ্গলবার অকল্যান্ডের একটি পরিবারের চার সদস্যের দেহে করোনা ধরা পড়ে।
এর আগে টানা ১০২ দিন নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে কোনো সংক্রমণের ঘটনা জানা যায়নি।