সুইস রাষ্ট্রদূতের ঢাকায় পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্ বুধবার (১২ আগস্ট) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

সুইস দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত শিউআখ্ বলেন, ‘বিগত ৪৮ বছর ধরে দুই দেশ বহু ক্ষেত্রে চমৎকার সম্পর্ক ধরে রেখেছে। অনেক কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়িয়েছে।’ তিনি জানান যে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার নিমিত্তে তিনি এদেশে কাজ করে যাবেন।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে নাথালি শিউআখ্ সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক মানবিক সহায়তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৫ সালে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
ইতোপূর্বে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সুইস মিশনে রাজনৈতিক সমন্বয়কের পদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.