সৌদিতে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে আগামী ২১ আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রয়াত্ত্ব বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২১ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
আগ্রহী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত লিংকে রেজিস্ট্রেশন করতে হবে।
এতে আরও বলা হয়, বিজনেস আসনে ভাড়া এডাল্ট তিন হাজার দুইশ সৌদি রিয়াল।
চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স । ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স ।
ফ্রি ব্যাগেজ দুই পিস সর্বমোট ৫০ কিলো ও হাতব্যাগ এক পিস সাত কিলো ।
ইকোনমি আসনে ভাড়া এডাল্ট দুই হাজার দুইশ সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার৭৫ শতাংশ ও ট্যাক্স।
ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স ।
ফ্রি ব্যাগেজ দুই পিস সর্বমোট ৮০ কিলো, হাতব্যাগ এক পিস সাত কিলো । বিশেষ এক্সেস ব্যাগেজ ২৩ কিলো চারশ সৌদি রিয়াল।
শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রারকৃত
যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ইকামা দেখিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন।