সিঙ্গাপুর এয়ারলাইন্সের কেবিন ক্রুদের দুঃসংবাদ

কেবিন ক্রুদের ছাঁটাই করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের কেবিন ক্রুদের অবসরের আগেই চাকরি ছেড়ে দিতে আহ্বান জানিয়েছে। করোনা মহামারিতে খরচ কমাতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। বিমান সংস্থাটির ২৭০০০ কর্মীর মধ্যে ৬০০০ কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হচ্ছে। চ্যানেল নিউজ এশিয়ার খবর।

কর্তৃপক্ষ জানাচ্ছে, তবে যারা প্রবেশনে আছে তাদের জন্য কোভিড-১৯ স্বেচ্ছাসেবী রিলিজ স্কিম খোলা হয়েছে। তাদের জন্য অর্থভুক্তি ও সুযোগ সুবিধা চালু থাকবে। ট্রেইনি কেবিন ক্রুদের জন্য এটা প্রযোজ্য নয়।

করোনাকালে ক্ষতি পুষিয়ে নিতে এই স্কিম চালু হয়েছে। এয়ারলাইন্সের মুখপাত্র বলছেন, স্কিমের আওতায় সুযোগ সুবিধাগুলো সিঙ্গাপুর এয়ারলাইন্স ও কোম্পানির স্টাফ ইউনিয়নের জন্য নির্দিষ্ট করা হয়েছে।
করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞায় এভিয়েশন শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন। বিশ্বের ২৯০ এয়ারলাইন্সের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বলছে, বিমান সংস্থাগুলো আগের মতো লাভজনক অবস্থায় ফিরে আসতে ২০২৪ সাল পর্যন্ত লেগে যাবে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স খরচ কমাতে কর্মীদের বিনা বেতনে ছুটি কিংবা বেতন কাটছাট করছে। কর্মীদের বেতনের ১০ ভাগ কেটে নেয়া হয়েছে। সংস্থাটি বলছে, গত ৪৮ বছরের ইতিহাসে তারা এরকম ক্ষতির সম্মুখীন হয়নি। করোনায় সংস্থাটির নিট ক্ষতির পরিমাণ ১.১২ বিলিয়ন সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ। গত মে মাসে সংস্থাটির যাত্রী সংখ্যা ৯৯.৫ ভাগ হ্রাস পেয়েছিল। চলতি অর্থবছরে এই ক্ষতি পুষিয়ে উঠার সম্ভাবনা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.