আমিরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Amirat_BG320160430183017সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া দিয়েছে বাংলাদেশ সমিতি।

শুক্রবার (২৯ এপ্রিল) আবুধাবী বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের কার্যালয়ে এ সেবা দেওয়া হয়।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আবুধাবীর আল-আহলিয়া হাসপাতালের ১৫ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

এ সময় অন্যদের মধ্যে কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, প্রফেসর হাবিব উল্লাহ খোন্দকার, বাংলাদেশ ইসলামিয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আশীষ বড়ুয়া, জাকের হোসেন খতিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.