অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ফ্লাইট চালু করতে যাচ্ছে।
দেশটির আন্তর্জাতিক শিক্ষাঙ্গনকে পুনরায় চালু করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফলে সেপ্টেম্বরের শুরুতেই প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে দেশটির দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী অ্যাডিলেডে পৌঁছানোর কথা রয়েছে।
এর জন্য প্রস্তুতিও চলছে সরকারের।
শিক্ষার্থীদের ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকার খরচের বেশির ভাগটাই বিশ্ববিদ্যালয়কে বহন করার কথাও জানিয়েছে সরকার।
গতকাল রোববার নতুন এ পরিকল্পনার কথা ঘোষণা দেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম।
