করেনাভাইরাসের উৎপত্তিস্থল ছিল শহরটি। এখান থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতি এই ভাইরাসটি।
ভাইরাসের সংক্রমণ রুখতে এখানেই আরোপ করা হয়েছিল বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউন।
চীনের সেই উহান শহরেই গত রোববার একটি উন্মুক্ত ওয়াটার পার্কে সামাজিক দূরত্ব না মেনে এবং মাস্কবিহীন অবস্থায় আনন্দ উদযাপন করেছে হাজার হাজার মানুষ।
সিএনএন জানিয়েছে, উহান মায়া বিচ ওয়াটার পার্ক রোববার দর্শনার্থীদের দিয়ে পরিপূর্ণ ছিল।
কেই রবারের নৌকায় পানিতে ভেসেছেন, আবার কেই কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে পানিতে দাঁড়িয়েছিলেন।
উন্মুক্ত বিনোদনের এই চিত্রটি এখনও বিশ্বের অধিকাংশ অঞ্চলে অচিন্তনীয় ব্যাপার।