চার্টার্ড প্লেনে শ্রীলংকা যাবে টাইগাররা

করোনার মধ্যেই সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতেই যাত্রীবাহী বিমানের পরিবর্তে ক্রিকেটারদের শ্রীলংকায় নেয়া হবে চার্টার্ড প্লেনে।

মঙ্গলবার দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সফর নিয়ে শ্রীলংকার সঙ্গে প্রতিদিনই আমাদের কথা হচ্ছে। আমরা হয়তো চার্টার্ড প্লেনেই যাব। কারণ বিমানবন্দর এবং বিমান দুটোই এখন উচ্চ ঝুঁকিপূর্ণ।

শুধু চার্টার্ড প্লেনেই নয়, শ্রীলংকা সফরে গিয়েও করোনার সংক্রমণ এড়াতে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তায় রাখা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.