করোনার ভ্যাকসিন নেয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ক্যাটেরিনা তিখোনোভা মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে।
এতে বলা হচ্ছে, রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ নেয়ার পর পুতিনের কন্যা ক্যাটেরিনা মারা গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই সংবাদ আদৌ সত্য নাকি গুজব? এ বিষয়ে ফ্যাক্ট চেক করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম আইবি টাইমস।
ব্রিটিশ এই সংবাদমাধ্যম বলছে, গত ১১ আগস্ট বিশ্বে প্রথম নভেল করোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেয় রাশিয়া, যা মানবদেহে প্রয়োগে রুশ সরকারের সবুজ সংকেত পায়।
মানবদেহে প্রয়োগের জন্য ইতোমধ্যে এই ভ্যাকসিনের প্রথম ডোজ উৎপাদন করেছে দেশটি।