বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছে ৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৫ লাখের অধিক মানুষ।
বিশ্বের নানা প্রান্তে করোনা সংক্রমণ বেড়েই চলছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে নতুন করে দাপট দেখাচ্ছে ভাইরাসটি।
এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্পেন, ইতালি ও জার্মানি।
সিএনবিসি নিউজ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৭০৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জার্মানিতে।
যা গেল এপ্রিল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় স্পেনে ৩ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২৭ জনের।
ইতালিতে বৃহস্পতিবার একদিনেই নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৫ জন। তবে এদিক থেকে ভালো অবস্থানে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
টানা ১৬ দিনেও দেশটিতে নতুন করে শনাক্ত হয়নি কোনও বাংলাদেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.