জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন রাশিয়ার বিরোধী দলের নেতা নাভালনি।
তাকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি তার সহযোগী ও কাছের লোকদের।
এই অবস্থায় তার পাশে দাঁড়াচ্ছে ফ্রান্স। এমনকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাইবেরিয়া থেকে মস্কোতে ফেরার সময় বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রাশিয়ান বিরোধী নেতা নাভালনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচককে চায়ের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে সাইবেরিয়ার একটি হাসপাতালে কোমায় আছেন তিনি।
এই অবস্থায় তাকে নিয়ে একই সঙ্গে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ফরাসি সরকার।