আরেকটি চার্চ মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

দীর্ঘ ৮৬ বছর পর ঐতিহাসিক আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের পর এবার ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিস্টানদের একটি চার্চকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
চার্চটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঠিক এক মাস পর কারিয়ে মিউজিয়াম নামে পরিচিত চার্চটি মসজিদে রূপান্তর করার সিদ্ধান্তটি এলো। শুক্রবার (২১ আগস্ট) এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে।

হাজার বছরের পুরনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান আয়া সোফিয়ার পরেই।
এটি ইউরোপঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীনতম নিদর্শন।

ইস্তাম্বুলে খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চতুর্দশ শতকের অসাধারণ সব দেয়ালচিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.