টিকিটের টাকা ফেরত পেতে বিমানযাত্রীদের ভোগান্তি

করোনাভাইরাসে ফ্লাইট বাতিল হওয়ায় গ্রাহকদের টিকিটের টাকা ফেরত পেতে বিশ্বজুড়ে বিমানযাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিছু এয়ারলাইন্সে এমন ঘটনা ঘটছে। টাকা ফেরতে দেরি হওয়ায় তারা যাত্রীদের কাছে অনুনয় বিনয় করছে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) প্রধান আলেকজান্ডার ডি জুনিয়াক ফ্রেন্স টিভিকে জানিয়েছেন, আমরা যাত্রীদের আন্তরিক সহায়তা করতে চাই টিকিটের টাকা ফেরতের মাধ্যমে। এটা আমাদের আন্তরিক পদক্ষেপ। খবর দ্য স্টার ডটকমের।

খবরে বলা হয়, করোনাভাইরাসের মধ্যে সারা বিশ্বে বিমানের ফ্লাইট গড়বড়ে হয়ে যাচ্ছে। কোথাও ফ্লাইট বন্ধ হচ্ছে, আবার কোথাও সিডিউলে আসছে পরিবর্তন। এজন্য যাত্রীদের ভোগান্তির শেষ নেই। সুনাম ধরে রাখতে এয়ারলাইন্স কোম্পানিগুলো টিকিটের টাকা ফেরত দিয়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছেন।

বিশেষ করে ইউরোপে বাতিল ফ্লাইটের জন্য যাত্রীদের টাকা ফেরতের জোরালে ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ফ্রান্সসহ কয়েকটি দেশে টাকা ফেরতের ক্ষেত্রে যাত্রীদের লম্বা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যা যাত্রীদের জন্য কষ্টকর বিষয়।

যাত্রীদের টাকা ফেরতের ব্যাপারে আইন প্রয়োগে ব্যর্থ হওয়ায় ইউরোপিয়ান কমিশন ফ্রান্সসহ ১০ দেশের বিরুদ্ধে মামলা করেছে।
ডি জুনিয়াক বলছেন, আমরা ইউরোপিয়ান কমিশনকে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা ভাউচার প্রদান করার অনুমতি দেয় অথবা যাত্রীদের টাকা ফেরতে যাকে আরও সময় পাওয়া যায়। কারণ যাত্রীদের ভোগান্তি আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি ডেকে আনে।

আইএটিএ বলছে. চলতি বছর করোনাভাইরাসের কারণে বিশ্বের এয়ারলাইন্সগুলো ৮৪ বিলিয়ন ডলার লোকসান দিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে। চাকরি গেছে হাজার হাজার কর্মীর। কিছু দেশ পরিস্থিতি উদ্ধারে সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: দ্য স্টার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.